BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফাঁকা আওয়াজ নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী

ফাঁকা আওয়াজ নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: ফাঁকা আওয়াজ না দিয়ে কাজ করে দেখাবেন বলে জানিয়েছেন বিএনপি সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

রমজান আসলে ‘সিন্ডিকেট’ শব্দটি বারবার ঘুরে আসে।

বরাবর বিভিন্ন সরকারই সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার ছিল। আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি আসলে কতটুকু সোচ্চার থাকবেন? একই ফলাফল আসবে কি না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আপনাদেরকে সাউন্ড বাইট (ফাঁকা আওয়াজ) দেব না। ইনশাল্লাহ কাজ করে দেখাব।

আমরা বিগত সরকারের মতো আচরণ করব না।

এই মুহূর্তে চ্যালেঞ্জ কী আছে বলে মনে হচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রমজানটা পার করি। দোয়া করবেন যেন সরকারি হিসেবে আমাদের ব্যবস্থাপনার জায়গায় মানুষের প্রত্যাশা মেটাতে আমরা সফল হতে পারি। সফল হওয়ার কোনো বিকল্প নেই।

সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা বলা যায় রোজাই শুরু হয়ে গেছে। এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাজার চলে বাজারের নিয়মে। বাজার স্থিতিশীল থাকবে যদি পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে। যে পরিমাণ মজুদ আছে এবং বিশেষ করে রোজায় যেসব পণ্যের ভোগ বেড়ে যায়, সেগুলোর হিসাব আমরা দেখছি।

তিনি বলেন, আমরা কমফোর্টেবল পজিশনে আছি।

সুতরাং আজ বা গতকাল যারা বাজার করেছেন বা করবেন, তারা সারা মাসের জন্য বাজার করবেন। এই যে হঠাৎ করে কনজাম্পশন পিক করে, রিটেইলে তার কিছুটা প্রভাব পড়ে। তবে এটি খুবই ক্ষণস্থায়ী।

ফ্যামিলি কার্ডের বিষয়ে জানতে চাইলে, আগে সরকার টিসিবির মাধ্যমে অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দিয়েছে। এটি কি আপনার মন্ত্রণালয় থেকে দেওয়া হবে এবং কবে থেকে দেওয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়টি যথাসময়ে আপনাদের জানাব। মাত্র তো আজই শুরু করলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সাংবাদিকের নাতনী মারিহা উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত আদমদীঘিতে জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা বকশীগঞ্জে ছিনতাই হওয়া অটোভ্যান চালকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী দুই ভাই! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের মৃত্যুদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ