BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদপুরে পুকুরে বিপুল সংখ্যক অস্ত্র মজুত, পানি সেচে উদ্ধার করল যৌথবাহিনী

ফরিদপুরে পুকুরে বিপুল সংখ্যক অস্ত্র মজুত, পানি সেচে উদ্ধার করল যৌথবাহিনী

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পুকুরের মধ্যে লুকিয়ে রাখা চারটি বিদেশি পিস্তল, দুটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র শতাধিক রামদা, বল্লম, সড়কি ও চাকু উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পুকুরে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে যৌথবাহিনী। এতে সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তল, দুটি ওয়ান সিঙ্গেল গান, ১৬ রাউন্ড গুলি, শতাধিক রামদা, বল্লম, সড়কি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল।

ফরিদপুর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, থানা থেকে লুটের অস্ত্র মজুত করে রাখার সন্দেহে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা থেকে পুকুরটি ঘিরে ফেলে সেনাবাহিনী, বিজিবি ও থানা পুলিশ। এক পর্যায়ে সেলো মেশিন দিয়ে পানি সেচ শুরু করে। পরবর্তীতে পানি কমে আসলে বিকাল সাড়ে ৩ টা থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় নেটজাল ফেলে অভিযান চালানো হয়। এ সময় একে একে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ বিটিসি নিউজকে বলেন, ‘আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের সততা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু দুষ্কৃতকারী চক্র অস্ত্রগুলো মজুত করে রাখে পুকুরের মধ্যে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরের পানি সেচে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুত করে রেখেছিল। এ ঘটনায় এখনও জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ