BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফয়সালের সেঞ্চুরীতে ম্যাচ জয়ী আফগানিস্তান

ফয়সালের সেঞ্চুরীতে ম্যাচ জয়ী আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক: আফগান যুব ক্রিকটার ফয়সালর খানের আরো এক অনাবদ্য সেঞ্চুরী ও মাহবুব খানের অর্ধ সেঞ্চুরীতে সহজেই সিরিজ জয়ে একধাপ এগিয়ে গেল আফগান যবরা।

বগুড়ায় পিছিয়ে পড়ে রাজশাহীতে ৩য় ওয়ানডেতে সমতা ফেরায় আফগানি¯তানের যুবরা। ৪র্থ ওয়ান্ডতে এগিয়ে গেল ২-১ এ। আগামীকাল রোববার (৯নভেম্বর) রাজশাহীতে সিরিজের শেষ ওয়ান্ডে।

৫ম্যাচ সিরিজে বগুড়ায় অনুষ্টিত ১ম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্টিত ১ম ম্যাচটি আলোর সল্পতার কারনে আগেভাগেই শেষ হয়।

ডিএলএস পদ্ধতীতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারনে ২য় ম্যাচটি বাতিল ঘোষনা করা হয়। বগুড়ায় পরাজিত হওয়া আফগানিস্তান যুবরা ঘুরে দাড়ায় রাজশাহীতে।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের ৪র্থ ওয়ানডেতে টস জয়ী আফগান ব্যাট করতে নেমে আগের ম্যাচে শতক হাকানো আফগান যুব ব্যাটস ম্যান ফয়ষাল খান আবারো শতক হাকান।

ফয়সাল খান ১১৬ বলে ১১২ রান করেন। আগের ম্যাচের মতো এ ম্যাচেও তিনিই হন প্লেয়ার অব দা ম্যাচ। উজাইরুল্লাহ কওে ৭২ রান। আফগানিস্তানের যবরা ৪৯.৩ ওভাওে ২৫৮ রান করে সবাই আউট হয়ে যায়। বাংলাদেশের ইকবাল ইমন ৫১ রানে ৬টি উইকেট নেন। সাদ ইসলাম ৬২ রানে ২টি উইকেট নেন।

বাংলাদেশের যুবরা ২৫৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভাওে ৯ উইকেকট হারিয়ে সংগ্রহ কওে ২১১ রান। ঢলে ৪৭ রানে হেরে যায়। মোঃ আব্দুল্লাহ ৯৫ রান ও দেবাসিস ৫১ রান করে।

আফগানিস্তানের আব্দুল আজিজ খান ২৮ রানে ৪টি উইকেট নেন। ফয়সাল খানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোহাম্মদ মোখলেছুর রহমান শামীম। এ সময় অন্য কর্মকতাগন উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার