BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রিয়াঙ্কার চমক

প্রিয়াঙ্কার চমক

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী হিসেবে তিনি যেমন দ্যুতি ছড়িয়েছেন, গায়িকা হিসেবেও তার অর্জন কম নয়। তবে অনেক দিন ধরেই গান গাইতে দেখা যাচ্ছে না দেশি গার্ল-খ্যাত বলিউড এই তারকাকে।

বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন চমক।

‘ক্রিসমাস কার্মা’ সিনেমার জন্য ‘লাস্ট ক্রিসমাস’র দেশী রূপে গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। চিরচেনা ক্রিসমাস ক্লাসিক ‘লাস্ট ক্রিসমাস’র নতুন সংস্করণে প্রিয়াঙ্কার জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশী ছোঁয়া যোগ করেছেন এমনই মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতা পক্ষ।

এই মিউজিক্যাল চলচ্চিত্রটি ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে।

ভারতে ১২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সাউন্ডট্র্যাকের তালিকায় রয়েছেন আরও অনেক আন্তর্জাতিক তারকা। গ্যারি বার্লো, বিলি পোর্টার, নিতিন সাওনি, শ্যাজনে লুইস, পিক্সি লট এবং বয় জর্জ।

সম্পূর্ণ অ্যালবামটি সিনেমা মুক্তির দিনেই প্রকাশ পাবে। লাস্ট ক্রিসমাস মূলত ১৯৮৪ সালে ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ছুটির গান হিসেবে বিবেচিত হয়।

গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু