BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক থেকে আসা একের পর এক শক্তিশালী ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে স্পেন ও পর্তুগাল। অতিবৃষ্টি, তুষারপাত ও তীব্র বাতাসের কারণে আইবেরিয়ান উপদ্বীপের এই দুই দেশে এ পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সবশেষ মার্টা নামের ঝড়ের কবলে পড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং দুই দেশের কৃষিখাতে কয়েক কোটি ইউরোর ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার স্পেনের উত্তর অংশে তুষারপাতের সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক স্নোপ্লো চালকের মৃত্যু হয়।

অন্যদিকে, পর্তুগালের ক্যাম্পো মাইওর এলাকায় নদীতে ডুবে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। গত এক সপ্তাহে লিওনার্দো ও মার্টা ঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

প্রাকৃতিক এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চল। সেখানে ১১ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

প্রবল বৃষ্টিতে স্পেনের অন্তত ১৭০টি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পর্তুগালে রেল পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লা লিগার সেভিলা বনাম গিরোনার মধ্যকার গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটিও স্থগিত করা হয়েছে।

পর্তুগালের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়ে কৃষি ও বন খাতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫০ মিলিয়ন ইউরো (৮৯০ মিলিয়ন ডলার)। স্পেনের কৃষকরা জানিয়েছেন, হাজার হাজার হেক্টর জমির ব্রকলি, গাজর ও ফুলকপি এখন পানির নিচে।

কৃষক সংগঠনের পক্ষ থেকে এই পরিস্থিতিকে প্রাকৃতিক মহাবিপর্যয় হিসেবে বর্ণনা করে সরকারের কাছে জরুরি সহায়তার দাবি জানানো হয়েছে।

এদিকে, অতিরিক্ত জলাবদ্ধতার কারণে ভূমিধস ও ভূ-কম্পনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্দালুসিয়ার কিছু পাহাড়ি এলাকার বাসিন্দারা মাটি কাঁপার অভিযোগ করেছেন, যা খতিয়ে দেখতে বিশেষ বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে স্পেন সরকার। গুয়াদালকুইভির নদীর পানি বিপজ্জনক স্তরে পৌঁছে যাওয়ায় নদী তীরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় পর্তুগালে ২৬ হাজার ৫০০ উদ্ধারকর্মী নিয়োজিত করা হয়েছে।

ভয়াবহ পরিস্থিতির কারণে পর্তুগালের তিনটি শহরে রবিবারের (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি নির্বাচনও স্থগিত করতে হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করে জানানো হয়েছে যে, আগামী কয়েকদিন আরো বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী