নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২টি স্কুল নিয়ে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার (১৩এপ্রিল) সকালে অনুষ্টিত উদ্বোধনী দিনের খেলায় সরকারী মডেল স্কুল এন্ড কলেজ ৯৫ রানে হারায় শহীদ মামুন ম্হমুদ পুলিশ লাইন এন্ড কলেজকে।
টস জয়ী মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ আরাপ ৫৮,ফারদিন ৩৮ ও সুনফার ৩৫ রান করে।
বিপক্ষ দলের পক্ষে সাফওয়ান ৭৪,সাদাৎ ৫৩ ও ইমরান ১৪ রানে ২টি করে উইকেট নেন। পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ২৩৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৩.৮ ওভাওে ১৪১ রানে গুড়িয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ইমরান ২৪,সায়েম ৩৭ ও মুরসালিন ৩২ রান করে। বিপক্ষ দলের পক্ষে সান ৩৩ ৫টি ও আব্দুস শাহ ২৯ রানে ৩টি উইকেট নেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম।
এর আগে তিনি রাজশাহীতে ক্রিকেট টুর্নামেন্টের ভেণ্যু মনোনীত করায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন খেলাধুলা সব সময় জাতিকে বিশ্ব দরবারে তুলে ধরে।
খেলোয়াড়দের নিয়মিত অংশ গ্রহনে শরীল মন স্বাস্থ সতেজ থাকে ফলে তারা মাদক ব্যবহার থেকে দুরে থাকে।
আমরা এই খেলাধুলাকে উপজেলা প্রর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই। এই খেলার মাধ্যমে প্রকৃত খেলোয়াড় বের হয়ে আসবে। আর তারাই একদিন উন্নতমানের খেলোয়াড়ে গন্য হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সাইদ ইমাম। অনুষ্টানে জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ফারুক উদ্দিনসহ অংশ গ্রহনকারী স্কুলের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #















