BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের মেধা ও পরিশ্রমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী

প্রবাসীদের মেধা ও পরিশ্রমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অমূল্য সম্পদ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তাদের জ্ঞান, মেধা, প্রজ্ঞা ও পরিশ্রম দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।

তিনি ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে এগিয়ে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।

রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর শিবলি আলম তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইংল্যান্ড গণতন্ত্রের সূতিকাগার। দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত বাংলাদেশিরা শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডেই নয়, বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও ইতিবাচক ভূমিকা রেখে চলেছেন।

সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থনৈতিক উন্নয়নসহ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। তিনি বাংলাদেশি নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

এ সময় উভয়পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত