BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠকে রাজনৈতিক এজেন্ডা নেই : আইন উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের বৈঠকে রাজনৈতিক এজেন্ডা নেই : আইন উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই বৈঠকে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।’

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকের মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাতে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকে বিএনপির মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে সময় আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা যায়।

বিএনপির সূত্র জানায়, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল উদ্বিগ্ন। নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলেও জানিয়েছে দলটি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত অসহায় ও দুস্থদের মাঝে রাজশাহী জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন