BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম একনেক বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচ্যসূচিতে ১৯টি প্রকল্প রাখা ছিল, যার বাকি অংশ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এবিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এদিন ১৯টি প্রকল্প উঠার কথা ছিল; ৮টির আলোচনার মধ্যেই মুলতবি রাখা হয়। আগামী সপ্তাহে আবার বসবে। মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা সভা থাকায় এদিনের মতো শেষ করা হয়।

এর মধ্যে কোনো প্রকল্প অনুমোদন পেয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘৬টি পাস হয়েছে। ২টি বাদ রাখা হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী