BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার-১৭, ফুটেজে শনাক্ত ৩১

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার-১৭, ফুটেজে শনাক্ত ৩১

বিশেষ প্রতিনিধি: প্রথম আলো ও ডেইলি স্টারে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া সিসিটিভি ফুটেজ দেখে সহিংসতায় জড়িত ৩১ জনকে শনাক্ত করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টা থেকে পরের দিন ভোর পর্যন্ত শাহবাগ মোড় থেকে কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারী প্রথম আলো ও পরে ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালালেও বিপুল জনসমাগম ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নিতে পারেনি পুলিশ। এমনকি ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা।

নজরুল ইসলাম বলেন, ঘটনার পর প্রথম আলো কর্তৃপক্ষ মামলা করে। ডেইলি স্টারের মামলা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শেষে প্রক্রিয়াধীন রয়েছে। দুই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের থানা পুলিশ, ডিবি, সিটিটিসি ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তে কাজ করছে।

নজরুল ইসলাম আরও বলেন, এ পর্যন্ত থানা পুলিশ ১৩ জন, সিটিটিসি তিনজন এবং ডিবি একজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে সহিংসতায় জড়িত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।

গ্রেপ্তারদের একজন মোহাম্মদ নাইম (২৬)। তিনি ১ লাখ ২৩ টাকা লুট করেছে। তার কাছ থেকে লুট করা নগদ ৫০ হাজার টাকা এবং লুটের টাকায় কেনা একটি টিভি ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও সহিংসতা ছড়ানোর অভিযোগেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা খোঁজার চেয়ে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে প্রচলিত বিচার ব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অপরাধী যে দলেরই হোক বা যে মতাদর্শেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এমন সহিংসতা ঠেকাতে ভবিষ্যতে কি পরিকল্পনা নেবে ডিএমপি।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগাম তথ্য পেলে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি বন্ধে গণমাধ্যমসহ সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, পানিবন্দি লাখো মানুষ গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প