BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধিরা উন্নয়ন বিষয়ক সকল কমিটিতে প্রতিনিধি চায়

প্রতিবন্ধিরা উন্নয়ন বিষয়ক সকল কমিটিতে প্রতিনিধি চায়

পঞ্চগড় প্রতিনিধি: প্রতিবন্ধিরা জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত উন্নয়ন বিষয়ক সকল কমিটিতে প্রতিনিধি চায়। এছাড়াও গাড়ি ভারা এবং স্কুলের বেতন ফ্রি করার দাবি জানিয়েছেন তারা।

বুধবার পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম প্রতিবন্ধি দিবসের আলোচনা সভায় এসব দাবি জানান প্রতিবন্ধিরা।

এর আগে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি- সামাজিক অগ্রগতি তরাম্বিত করি এ স্লোগানে জেলা প্রশাসন ও সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে জেলা প্রশাসকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম সহ প্রতিবন্ধি, সংগঠন, স্কুল, এবং এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের