BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে : শিশু বিষয়ক উপদেষ্টা

প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে : শিশু বিষয়ক উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: প্রতিটা স্কুলে মেয়েদের জন্য বাধ্যতামূলক টয়লেট থাকতে হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, আবার বলছি বাধ্যতামূলক এবং এখানে আমার দাবি হচ্ছে যে স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট রাখবে না আমার দৃষ্টিতে সেই স্কুল রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্যতা রাখে না।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-এর কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ওই একটি অবহেলার জন্য আমার বাচ্চা মেয়েটি শতভাগ এক্সেস টু এডুকেশন পায় না। এতটাই অসংবেদনশীল আমার সমাজ। এ স্কুলগুলো যারা চালান তারা একটিবারও ভাবেন না যে একটা সামান্য কাজ আমার শিশুদের কতখানি সুগম করে দেয়। আমরা সেইটুকু অর্জন কেন করতে পারব না?

তিনি বলেন, তোমরা হয়তো ভাবতেই পারো উপদেষ্টা কেন টয়লেট নিয়ে এতো মেতে উঠেছেন। কিন্তু এটা যে আমাদের জীবনে কতখানি গুরুত্বপূর্ণ আশা করি তোমরা উপলব্ধি করবে। আমি একটা অফিসে যাচ্ছি সেখানে মেয়েদের জন্য সুব্যবস্থা নাই। রাষ্ট্রীয় দপ্তরে সুব্যবস্থা নাই।

উপদেষ্টা বলেন, হাজার-হাজার কোটি টাকার অফিস। সেই নারীদের ইনফেকশন হয়। তারা মুখ বন্ধ করে সেটা সহ্য করে। এটা একটা সংবেদনশীল ব্যবস্থা হতে পারে না। এ স্ট্যান্ডার্ডগুলোর পরিবর্তনের জন্য পলিসি মেকিংয়ে যে উদ্যোগ নেওয়ার জন্য সেটুকু আমি আশা করছি কমপ্লিট করে বিদায় হবো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার