BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পে স্কেল কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত

পে স্কেল কার্যকর নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা প্রতিনিধি: নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকার পে স্কেলের সিদ্ধান্ত দিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার মতে, নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সরকারই বেতন কাঠামো নির্ধারণের দায়িত্ব নেবে।

এদিকে, জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর, ২০২৫ মাসের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা পরবর্তীতে নির্বাচিত সরকার পর্যালোচনা ও কার্যকর করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ