নাটোর প্রতিনিধি: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নাটোরের সিংড়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ, কর্মবিরতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বসে এই কর্মসূচি পালন করেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
কর্মসূচিতে আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত তাদের কর্মবিরতি ও বিক্ষোভ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর উপ-প্রশাসনিক কর্মকর্তা আছিয়া খাতুন, অফিস সহকারী সারোয়ার হোসেন, উপজেলা পরিষদের সাট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মাহবুব হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শফিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী রাহিমা খাতুন, মাধ্যমিক কার্যালয়ের অফিস সহায়ক শাহ আলম প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #















