BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে ৩৭ জনের প্রাণহানি

পেরুর দক্ষিণাঞ্চলে বাস খাদে পড়ে ৩৭ জনের প্রাণহানি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলে একটি পিকআপ ট্রাকের সঙ্গে একটি দ্বিতল বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। বুধবারের (১২ নভেম্বর) এই ঘটনায় আরও অন্তত ২৪ জন আহত হন।

চিলির সঙ্গে পেরুর সংযুক্তকারী প্যানএমেরিকানা সুর মহাসড়কের একটি অংশে এই দুর্ঘটনা ঘটে।

দ্বিতল বাসটি কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপা যাচ্ছিল। বাসটি শিশু ও বয়স্কসহ ৬০ জনের বেশি যাত্রী বহন করছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাঁক নেওয়ার সময় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার নিচে নদী তীরবর্তী গভীর খাদে পড়ে যায়।

আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো এএফপিকে বলেন, ৩৭ জনের প্রাণহানি ও ২৪ জন আহত হওয়ার তথ্য জানা গেছে। দুর্ঘটনায় আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দ্রুতগতিতে গাড়ি চালানো, রাস্তার খারাপ অবস্থা, সাইনবোর্ডের অভাব ও কর্তৃপক্ষের অবহেলার কারণে পেরুতে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তবে গতকালের এই দুর্ঘটনা সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার একটি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের