BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিপাকে রাশমিকা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’- মন্তব্যে বিপাকে রাশমিকা

বিটিসি বিনোদন ডেস্ক: রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমার প্রথম সারির নায়িকা। এছাড়া ‘আ্যনিমেল’ সিনেমায় অভিনয় করে তিনি ইতোমধ্যে বলিউডেও শক্ত জায়গা তৈরি করেছেন।

এদিকে অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে কথা বলতে গিয়ে রাশমিকা এমন একটি মন্তব্য করে বসেন, যা নিয়ে স্যোশাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে।

সম্প্রতি এক টক শো-তে রাশমিকা মান্দানা বলেছিলেন, ‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে নারীরা মাসের এই দিনগুলোয় যে তীব্র ব্যথা অনুভব করেন, তা যেন পুরুষরাও টের পান।’

এদিকে রাশমিকার বক্তব্যটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক। সমালোচনার মুখে পড়ে অভিনেত্রী সম্প্রতি নিজের আক্ষেপের কথা জানিয়েছেন।

রাশমিকার এক ভক্ত ‘এক্স’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে ওই শো-এর একটি ক্লিপ শেয়ার করে নিয়ে অভিনেত্রীর মন্তব্যের আসল উদ্দেশ্য পরিষ্কার করার চেষ্টা করেন।

সেই পোস্টের জবাবে অভিনেত্রী নিজের হতাশা প্রকাশ করে লেখেন, ‘এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। শো এবং ইন্টারভিউতে যাওয়া নিয়ে এর জন্য ভয় লাগে আমার আজকাল। আমি কিছু বলতে চাইছি এবং সেটিকে সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হচ্ছে।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার