BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুরুষতান্ত্রিক সিনেমা দুনিয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন মাধুরী

পুরুষতান্ত্রিক সিনেমা দুনিয়ার বিরুদ্ধে সোচ্চার হলেন মাধুরী
বিটিসি বিনোদন ডেস্ক: চলচ্চিত্র দুনিয়ায় নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের বৈষম্য নতুন নয়। প্রায়ই শোনা যায়, অভিনেত্রীদের তুলনায় অভিনেতাদের পারিশ্রমিকের মাপকাঠি অনেকটাই বেশি। এমনকী সুযোগ-সুবিধাও নাকি পুরুষদের তুলনায় নারীরা অনেকটাই পিছিয়ে।

মাসখানেক আগে আট ঘণ্টার শুটিং শিফটের দাবি করে ‘পুরুষতান্ত্রিক ফিল্মিদুনিয়া’কে নাড়িয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যে ইস্যু নিয়ে চর্চা বর্তমানেও আলোচনা চলছেই।

ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডের ব্লকবাস্টার নায়িকা মাধুরী। যিনি অনিল কাপুর, সঞ্জয় দত্ত থেকে শুরু করে শাহরুখ-সালমান, আমির খানের মতো প্রথমসারির অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন।

সেই প্রসঙ্গ টেনে মাধুরীর বলেন, পারিশ্রমিক নিয়ে এমন বৈষম্য চিরকালের। দীর্ঘদিন ধরেই সবাই এর জন্য লড়ে যাচ্ছেন আর এটাই বলার চেষ্টা করছেন যে, নায়িকাদেরও পারিশ্রমিক বাড়ানো উচিত। আমি বলছি না, পুরুষদের থেকে বেশি পারিশ্রমিক দিতে হবে, কিন্তু কোথাও একটা সমতা বজায় রাখা দরকার জানেন তো।

শুধু তাই নয়, দীপিকা পাড়ুকোনের দাবি করা ৮ ঘণ্টার শুটিং শিফট নিয়েও মুখ খুললেন বলিউডের এই ‘ধক ধক গার্ল’।

দীপিকার মন্তব্যে পক্ষ নিয়ে অভিনেত্রীর আরও সংযোজন, নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কাউকে জোর করা উচিত নয়। কাজের সময়সীমা বেছে নেওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু