BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার

পুতিন-নেতানিয়াহু ফোনালাপ: ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

ইরানে চলমান বিক্ষোভ ও মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় অঞ্চলটিতে উত্তেজনা যখন চরমে পৌঁছেছে, তখনই এমন ঘোষণা আসলো। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন তার “মৌলিক অবস্থান” ব্যাখ্যা করেছেন যে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো দরকার।

রাশিয়া মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং সব পক্ষের অংশগ্রহণে গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরান-সংক্রান্ত ঘটনাবলি নিয়ে কথা হয়েছে। দুই নেতা বিভিন্ন স্তরে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন।

পৃথক এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পুতিন ইরান ও মদধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত হ্রাসের ওপর জোর দেন।

তারা বলেন, সব সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে।

এ সময় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং যৌথ অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

গত বছরের শেষের দিকে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও রিয়ালের মূল্যহ্রাস এমন নানান প্রেক্ষাপটে এই বিক্ষোভ শুরু হয়ে পরবর্তীতে তা সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়।

ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ব্যাপক নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন, তবে পরে তিনি সে অবস্থান থেকে সরে আসেন। ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার ও সংবাদ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এর হিসাবে বিক্ষোভে ২,৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যদিও সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার