BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পিতার ঋণের টাকা পরিশোধে পুত্রের বাঁধা: থানায় অভিযোগ

পিতার ঋণের টাকা পরিশোধে পুত্রের বাঁধা: থানায় অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: পিতার ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে জমি বিক্রি করতে চাওয়ায় পিতা ও বড়ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

জাসালপুরের ইসলামপুর পৌরশহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের পরিবারে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ছোট ভাই ফয়েজ উদ্দিন ওরফে জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানাযায়, জাহাঙ্গীর আলমের পিতা ওয়াদুদ শেখ দীর্ঘদিন ধরে রুপালি ব্যাংকের ঋণের টাকা পরিশোধের লক্ষে নিজ জমি বিক্রির সিদ্ধান্ত নেন।

এতে ছোট ছেলে ফয়েজ উদ্দিন জমি বিক্রি করতে বাধা প্রদান করে।

এ ঘটনায় বড় ভাই ও বাবার সাথে বিবাদে বাঁধে। গতকাল ফয়েজ উদ্দিন সহ তার সহযোগীতের নিয়ে পরিকল্পিত ভাবে বৃদ্ধ বাবাসহ পরিবারে সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা চালায়।

ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ফয়েজ উদ্দিন প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বাদী জাহাঙ্গীর আলম জানান, আমার পিতা ব্যাংকের ঋণ টাকা পরিশোধে করাটাই হলো কাল। বাবার জমি বাবা তাই বিক্রি করবে। ছোট ভাই ফয়েজ উদ্দিন এতে ক্ষিপ্ত হয়ে আমার বাবা, বোন সহ পরিবারের সকলকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডে-কেয়ার সেন্টারে ‘অন্যরকম’ সময় কাটালেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করার দায়িত্ব রাষ্ট্রের : স্পিকার ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সঙ্গে বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে এলজিআরডি মন্ত্রীর বৈঠক ইইউর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চায় সিঙ্গাপুর জলঢাকায় ভুমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে দুইটি ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত