BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পারস্য উপসাগরে যাত্রীবাহী জাহাজে হামলা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

পারস্য উপসাগরে যাত্রীবাহী জাহাজে হামলা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরে বেসামরিক জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাচ্ছে— এমন অভিযোগ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। খবর স্কাই নিউজের

এক বিবৃতিতে ইরানি বাহিনীর এক মুখপাত্র দাবি করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আঘাতে পরপর ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ব্যক্তিমালিকানাধীন জাহাজ ও যাত্রীবাহী পরিবহন লক্ষ্যবস্তু করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কাপুরুষোচিত আগ্রাসন। আবার হলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে।

এদিকে সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় উপসাগরের পূর্বে অবস্থিত ইরানের বন্দর নগরী বান্দার লেঙ্গেহ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তবে এতে কোনো বাণিজ্যিক জাহাজের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ওই হামলায় অন্তত ১৬টি বাণিজ্যিক জাহাজ ধ্বংস হয়েছে।

পাল্টাপাল্টি এ ধরনের দাবি-অস্বীকারের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে চলেছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তার জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী