BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

পারমাণবিক সাবমেরিনে নজর দক্ষিণ কোরিয়ার, ট্রাম্পের সমর্থন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে পারমাণবিক সাবমেরিন যুক্ত করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের এই পদক্ষেপে সমর্থন জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক প্রযুক্তির এই সাবমেরিনের মাধ্যমে জলপথে উত্তর কোরিয়া ও চীনের হুমকি মোকাবিলায় কয়েক ধাপ এগিয়ে যাবে দেশটি।

দীর্ঘদিন ধরেই নিজেদের প্রতিরক্ষা খাতে পরমাণু-চালিত সাবমেরিন যোগ করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। তবে, তাদের এই আশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি। বিভিন্ন সময়ে হোয়াইট হাউসের সঙ্গে এই বিষয়ে সমঝোতার চেষ্টা চালালেও, তাতে ব্যর্থ হয় সিউল।

তবে, চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে সরাসরি সাবমেরিন তৈরির প্রস্তাব দেন লি যে মিয়ুং। তাতে সায়ও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরমাণু-চালিত সাবমেরিন পেলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের কাতারে যুক্ত হবে দক্ষিণ কোরিয়া।

ডিজেল-চালিত সাবমেরিনের তুলনায় দীর্ঘসময় পানির নিচে থাকার সক্ষমতা, দ্রুত গতি ও তুলনামূলক কম আওয়াজ, সব মিলে অত্যাধুনিক এই যানের রয়েছে বহু সুবিধা। যা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা খাতকে অনেকটাই এগিয়ে নিতে সক্ষম। এমনকি, জলপথে চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা প্রতিহতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সাবমেরিনটি।

উত্তর কোরিয়ার বাড়তে থাকা সক্ষমতা এবং চীনের পরমাণু-চালিত সাবমেরিনের গতিবিধি নজরদারিতে এটিকে ‘গেম-চেঞ্জার’ হিসেবে দেখছেন দেশটির প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

তবে কোথায় এই সাবমেরিন তৈরি হবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রের মাটিতে ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে এই সাবমেরিন নির্মাণ করতে। তবে, সিউলের আশা নিজ দেশের মাটিতে নিজস্ব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা এই যান উৎপাদন করবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে তৈরি হলে তা কার্যত সরাসরি অস্ত্র কেনার সমান, আর দক্ষিণ কোরিয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্যও এতে পূরণ হবে না। উল্টো পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে অন্তত এক দশক। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান