BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সে আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের 

পাবনা-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সে আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের 

নিজস্ব প্রতিবেদক: পাবনা-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সে আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়, ১ গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করে।

মামলার অভিযোগে বলা হয়, সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে গোলাম ফারুক খন্দকার প্রিন্স ৯ কোটি ৯১ লাখ ৭৪ হাজার ৪৩৪ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া তার নামে খোলা ৩৯টি ব্যাংক হিসাবে জমা হয় ২১২ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ১০০ টাকা এবং উত্তোলন হয় ২১২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৮৯৭ টাকা, যা মোট ৪২৫ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৭ টাকার অস্বাভাবিক লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব অর্থের অবৈধ উৎস গোপন করতে তিনি মানি লন্ডারিংয়ের মাধ্যমে অর্থ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়।

তদন্ত কর্মকর্তা আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, আসামির শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ন, কর নির্ধারনী আদেশ, প্রতিবেদনসহ নথিতে সংরক্ষিত সব রেকর্ড জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন। আয়কর আইন ২০২৩–এর ৩০৯(৩) (ক) ধারা অনুযায়ী এসব নথি পেতে আদালতের আদেশ আবশ্যক।

শুনানি শেষে আদালত আসামির টিআইএন নং ৭৬৩৮৬৮১২৮২০৩–এর অধীনে কর সার্কেল–০৯ (পাবনা), কর অঞ্চল–রাজশাহী-এ থাকা সব আয়কর নথি জব্দ এবং একটি সত্যায়িত কপি সংগ্রহ করে তদন্ত কর্মকর্তাকে সরবরাহের নির্দেশ দেন। পাশাপাশি আদেশের অনুলিপি কর কমিশনার, কর অঞ্চল–রাজশাহী; উপ কর কমিশনার, কর সার্কেল–০৯; এবং মামলার তদন্ত কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার