BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের ৯ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের ৯ জন আটক, ১৫ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: পাবনা মানসিক হাসপাতালে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও এনএসআই।

রবিবার (৩০ নভেম্বর) সকাল নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরিচালিত অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফুয়াদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, নায়েব আলী (৪০), মোকাররম হোসেন (৫৪), বিল্লাল হোসেন (৪৩), আব্দুর রহিম মল্লিক (৫৪), মোঃ হেলাল (৩২), হাবিব মণ্ডল (৬৫), সুজন আলী (৪২), জহুরুল ইসলাম (২৬) এবং রবিউল ইসলাম (৪২)। সবাই সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বাসিন্দা ।

দীর্ঘদিন ধরে দালালচক্র রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। এর ফলে প্রকৃত মানসিক রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছিল।

জেলা প্রশাসন জানিয়েছে, হাসপাতালগুলোকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

এনএসআই কর্মকর্তা এবিএম লুৎফুল কবির জানান ‘আমরা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে সঠিক তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করি। একবার গ্রেফতার হলেই যে আমরা এদিকে নজর রাখিনা এটা ভাবা বোকামি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের