BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা জেলার এসপি হিসেবে পদায়ন পেলেন পটুয়াখালির এসপি মো. আনোয়ার জাহিদ

পাবনা জেলার এসপি হিসেবে পদায়ন পেলেন পটুয়াখালির এসপি মো. আনোয়ার জাহিদ

পাবনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চ‚ড়ান্ত করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়।

নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

লটারির মাধ্যমে পাবনার এসপি হিসেবে পদায়ন পেয়েছেন পটুয়াখালির এসপি মো. আনোয়ার জাহিদ। মো. আনোয়ার জাহিদ ২০২৪ সালের ৩০ আগস্ট থেকে পটুয়াখালির এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি পাবনা জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর স্থলাভিষিক্ত হলেন।

গত (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। এর পূর্বে পাবনার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন, মো. মোরতোজা আলী খাঁন। তিনি ২০২৪ সালের ০২ সেপ্টেম্বর পাবনা জেলার এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত