BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পাবনার সুজানগরে রাস্তার পাশ থেকে মিলন হোসেন (৩৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । সকালে রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে এলাকাবাসী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল আটটার দিকে পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্ৰামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিলন পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার হইজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু কিভাবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে পারেনি পুলিশ। তবে পরিবারের দাবি, অজ্ঞাতনামা কেউ ডেকে নিয়ে তাকে শ্বাসারোধে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর মিলনের কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। মঙ্গলবার সকালে সুজানগর উপজেলার শান্তিপুর গ্ৰামে রাস্তার পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ সনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কিভাবে, কি কারণে তার মৃত্যু হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় নিহত মিলনের বাবা আব্দুল জলিল বাদি হয়ে সুজানগর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে নিহত মিলনের বাবা অভিযোগ করেছেন, সোমবার রাতে কেউ ফোনে ডেকে নিয়ে যায় মিলনকে। পরে তাকে শ্বাসরোধে হত্যার করে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার