BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয়ে ককটেল ও গুলিবর্ষণ ভাঙচুর 

পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয়ে ককটেল ও গুলিবর্ষণ ভাঙচুর 

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে।

ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহুরুল ইসলাম বকু এ তথ্য নিশ্চিত করে জানান, পৌর সদরে উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় অবস্থিত। গত রাতে একদল দুর্বৃত্ত ককটেল ও গুলিবর্ষণ করে প্রথমে কার্যালয়ের দরজা ভাঙচুর করে। পরে ভিতরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় সেখানে কেউ ছিল না।

জহুরুল ইসলাম বকু আরো জানান, আমাদের মধ্যে দলীয় কোন বিভেদ বা গ্রুপিং বা কোন ঝামেলা নেই। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পর আওয়ামী দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশকে জানানোর পর তারা গত রাতে এবং আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল ও গুলির আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে – দুলু realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে