BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-২০

পাবনার ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-২০

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে ভোট চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাংচুরসহ অগ্নি সংযোগ করা হয়েছে অন্তত ৪ টি মোটরসাইকেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের আলহাজ্ব মোড় চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে জামাত প্রার্থী জেলা জামাতের আমির আবু তালেব মন্ডল অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচার কাজে সেখানে আমরা গিয়েছিল। প্রচার কাজ শেষে ফেরার পথে বিএনপির হাবিব সমর্থকেরা আমাদের উপর হামল করেছে। এই হামলায় আমাদের অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বেশ কিছু মোটরসাইকেলে ভাংচুর অগ্নিসংযোগ করেছে তারা। হামলায় ধারালে অস্ত্র বোমা বিস্ফোরণ করা হয়েছে। এমন ঘটনার সাথে সম্পৃক্ততের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।

ঘটনার পরে পাবনা শহরে জেলা জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। তারা ঘটনায় বিএনপির নেতা হাবিবসহ তার সমর্থকদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে ঘটনার পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করে বলেন, জামাত এলাকায় ধর্মের নামে মিথ্যা কথা বলে ভোট চাইছে। আমাদের নেতাকর্মীদের নানা ভাবে ভয়ভীতি হয়রানি করছে। আজকে তারা নির্বাচনী প্রচার মিছিল বের করে। এসময় তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দেখে হামলা করে। তাদের আনা গাড়ি বহর থেকে অস্ত্র বের করে গুলি করেছে। তারা সুসজ্জিত অবস্থায় এলাকায় বিএনপির নেতাদের উপরে হামলার উদ্যেশে এসেছিলো। তালেব মন্ডল নিজে গুলি করেছে।

বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াত প্রার্থী আবুল তালেব মন্ডল নির্বাচনী প্রচার কাজে এসে আমাদের স্থানীয় নেতাকর্মীদের উপরে হামলা করেছে। আমাদের কৃষকদলের নেতাসহ অর্ধশত নেতাকর্মী সাধারন গ্রামবাসি আহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে। জামায়াত সব সময় মিথ্যাচার করে বিএনপিকে ছোট করতে চায়। গ্রামবাসি যখন একত্রিত হয়ে তাদের প্রতিহত করেছে তখন তারা পালিয়েছে। আমরা এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করবে পুলিশ।

ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব সাহা জানান, আসন্ন নির্বাচনের ভোট চাওয়াকে কেন্দ্র করেই ঈশ্বরদির সাহাপুর চর গড়গড়িতে স্থানীয় জামায়াত ও বিএনপির দুপক্ষের মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘোটেছে। বৃহস্পতিবার বিকেলে জেলা জামাতের আমির তালেব মন্ডলসহ তার নেতৃবৃন্দ ওই এলাকায় দলীয় প্রচারণায় করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ ঘটনায় বেশ কিছু মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কতজন প্রকৃত ভাবে আহত কতজন হয়েছে সেটি বলতে পারছিনা। তবে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানতে পরেছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের