BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত

পাবনায় সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার ১৯৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “হৃদয়ে পাবনা” ও “বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম” আয়োজিত সপ্তাহব্যাপী ‘পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকাস্থ পাবনা সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব।

হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, রানা ইকোপার্ক এন্ড পিকনিক স্পট এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন দৈনিক খবর বাংলার সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ সাহিত্য পরিষদের সভাপতি আলমগীর কবির হৃদয়।

পাবনা মুক্তমঞ্চে ৬দিন ব্যাপী অনুষ্ঠিত পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও লোক নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী