BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত; আহত-২

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত; আহত-২

নিজস্ব প্রতিবেদক: পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সুজানগর উপজেলার চব্বিশমাইল দূর্গাপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের জব্দুল শেখ (৩৫) ও তার শিশুকন্যা জুবাইয়া খাতুন (৮)। আহত দু’জন জব্দুলের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম (৫) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাবনার মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান বিটিসি নিউজকে জানান, ঘটনার সময় পাবনা থেকে পাট বোঝাই একটি ট্রাক কাশীনাথপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর একইদিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জব্দুল শেখ ও তার মেয়ে জুবাইয়া মারা যায়৷ এ সময় মোটরসাইকেলে থাকা জব্দুলের ছেলে মমিন ও ভাতিজা সিয়াম কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার ও ট্রাক মোটরসাইকেল জব্দ করে। ট্রাক চালক পালিয়ে যায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার