BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাবনায় গণভোটের সরকারি প্রচার কার্যক্রম পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

পাবনায় গণভোটের সরকারি প্রচার কার্যক্রম পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটকে সামনে রেখে পাবনা এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে সরকারের উদ্যোগে পরিচালিত সরকারি প্রচার কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় কলেজ মাঠে সরকারের পক্ষ থেকে গণভোটের প্রচার গাড়ি প্রদর্শন, ভোটারদের মতামত সংগ্রহের জন্য স্থাপিত বক্স পরিদর্শন এবং উন্মুক্ত দেয়াল লিখনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষ যেন গণভোটের বিষয়বস্তু ও গুরুত্ব সহজে বুঝতে পারেন, সে লক্ষ্যেই এই প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসবিহা, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. রফিকুল হাসান সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য গণভোট আয়োজন, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

এর আগে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রার্থী স্বয়ং সরকার। তাই ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরা এবং মানুষকে সচেতন করার দায়িত্ব প্রশাসন ও সংশ্লিষ্টদের।

সংবিধানে বিসমিল্লাহ থাকার বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। বিসমিল্লাহ নতুন করে আসেনি এবং নতুন করে যাওয়ার বিষয়ও নয়। এটি সব সময়ই ছিল, আছে এবং থাকবে।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। সরকার একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গণভোট ও নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যথাসময়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোট অনুষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার