BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-৪

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণের মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-৪

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত ও শতাধিক মুসল্লি আহত হন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, আটককৃতদের মধ্যে একজন আফগান নাগরিক রয়েছেন, যাকে হামলার মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করা হচ্ছে। সন্দেহভাজনদের ধরতে পরিচালিত অভিযানে একজন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।

ইসলামাবাদের তারলাই এলাকার মুসল্লিতে পরিপূর্ণ একটি শিয়া মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী হামলাটি চালানো হয়। বিস্ফোরণে অন্তত ১৬০ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

নিহতদের জানাজাকে কেন্দ্র করে শনিবার ইসলামাবাদে শোকের ছায়া নেমে আসে।

হামলায় নিহত ৩২ জনের জানাজায় অংশ নিতে হাজারো মানুষ জড়ো হন। কড়া নিরাপত্তার মধ্যে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ চেকপোস্টের পাশাপাশি সেনা সদস্যরা পাহারায় ছিলেন।

হামলায় নিহত ২১ বছর বয়সী মুজতবা আলীর চাচা আশিক হোসেন রয়টার্সকে বলেন, ‘আমাদের পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি শনিবার সন্ত্রাসীদের গ্রেপ্তারের ঘোষণা দিয়ে অভিযোগ করেন, হামলার সঙ্গে জড়িতদের অর্থায়ন ও লক্ষ্যবস্তু নির্ধারণে ভারত ভূমিকা রেখেছে।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী