BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানে ইমরান খানের ৩ বোন আটক

পাকিস্তানে ইমরান খানের ৩ বোন আটক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাওয়ালপিন্ডি পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোনদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। এর ফলে আদিয়ালা কারাগারের বাইরে ১০ ঘণ্টা ধরে চলা অবস্থান ধর্মঘটেরও অবসান হয়েছে।

ইমরান খানের তিন বোন হলেন- আলেমা, ডা. উজমা এবং নওরীন। তাদের চকরিতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।

নির্ধারিত দিনে আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের সাথে দেখা করার অনুমতি না দেয়ার পর ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে এই অবস্থান ধর্মঘট শুরু হয়।

পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের সাথে একাধিকবার আলোচনা করে। কিন্তু আলেমা অবস্থান কর্মসূচি শেষ করতে অস্বীকৃতি জানান এবং বৈঠকের সময় নির্ধারণের (ইমরান খানের সাথে) জন্য জোর দেন।

এরপর মধ্যরাতের দিকে, কর্তৃপক্ষ প্রথমে বিক্ষোভরত পুরুষ কর্মীদের (পিটিআই’র) ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে, নারী পুলিশ ইউনিট ইমরানের বোনদের হেফাজতে নেয় এবং তাদের একটি পুলিশ ভ্যানে তুলে চকরির দিকে নিয়ে যায়।

এই পদক্ষেপের পর, ১০ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির অবসান ঘটে এবং অবশিষ্ট শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে পিটিআই দাবি করেছে, ইমরান খানের বোনেরা যখন আদিয়ালা কারাগারের বাইরে শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, তখন পুলিশ তাদের সহিংসভাবে আটক করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের