BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত-১২

পাকিস্তানে আদালতের বাইরে বিস্ফোরণ, নিহত-১২

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তদন্ত করছি এটি কী ধরনের বিস্ফোরণ ছিল। এটি এখনও স্পষ্ট নয়। আমাদের ফরেনসিক দলের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরে আমরা আরও বিস্তারিত জানাতে পারব।’

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশপথের কাছে বিস্ফোরণটি ঘটে, যেখানে সাধারণত প্রচুর সংখ্যক মামলাকারীর ভিড় থাকে।

আহতদের মধ্যে আইনজীবীরাও রয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর কাচেরি আদালত ভবনটি খালি করে দেয়া হয়। ভবনের পিছনের দরজা দিয়ে ভেতরে যারা ছিলেন তাদের সরিয়ে নেয়া হয় এবং আদালতের কার্যক্রম স্থগিত করা হয়।

এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে সিএনএন-কে দেওয়া এক নিরাপত্তা সূত্রের বিবৃতিতে দাবি করা হয়েছে যে আফগান তালেবান এবং ভারতের সঙ্গে যুক্ত জঙ্গিরা এটি ঘটিয়েছে।

এদিকে, ইসলামাবাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), প্রধান কমিশনার এবং ফরেনসিক দল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিহত এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু