BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের হাত নেই : আফগান প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের হাত নেই : আফগান প্রতিরক্ষামন্ত্রী
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কাবুল ইসলামাবাদের সাথে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং বাণিজ্য সম্প্রসারণের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে চায় বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এছাড়া, পাকিস্তান-আফগানিস্তান সাম্প্রতিক সংঘাতে ভারতের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে, মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোনো পক্ষেরই উপকারে আসবে না। আলোচনার মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি।
মুজাহিদ বলেন, ‘আফগানিস্তান এবং পাকিস্তান প্রতিবেশী দেশ। তাদের মধ্যে উত্তেজনা কারও উপকারে আসে না। সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সুপ্রতিবেশী নীতির ওপর প্রতিষ্ঠিত হওয়া উচিত।’
দুই দেশের মধ্যে দোহা চুক্তির কথা উল্লেখ করে তিনি জানান, তুরস্কে আসন্ন বৈঠকে চুক্তিটি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের প্রক্রিয়াগুলোর ওপর আলোকপাত করা হবে। 
মুজাহিদ জোর দিয়ে বলেন, সব পক্ষকে চুক্তির প্রতিটি ধারার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, কাবুল শর্তাবলীর প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান যদি তার বাধ্যবাধকতা পূরণ না করে, তাহলে এটি সমস্যা তৈরি করবে। 
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কথিত ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে, আফগান প্রতিরক্ষামন্ত্রী অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার কখনো আমাদের নীতির অংশ হবে না। আমরা একটি স্বাধীন জাতি হিসেবে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখি এবং আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যে সেই সম্পর্ক আরও শক্তিশালী করব। একই সাথে, আমরা পাকিস্তানের সাথে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখব।
‘আমাদের লক্ষ্য সম্পর্ক সম্প্রসারণ করা, উত্তেজনা তৈরি করা নয়। পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য’, যোগ করেন আফগান প্রতিরক্ষামন্ত্রী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হলিউডে পা রাখলেন দিশা পাটানি বোর্ডের প্রতি অসন্তোষ, চুক্তিতে সই করেননি অস্ট্রেলিয়ার ৫ তারকা ক্রিকেটার বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো ব্যাংক রেজল্যুশন আইন প্রয়োজন, তবে দাতাদের শর্তে নয় : অর্থমন্ত্রী পুলিশকে ওভারটাইম ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার : পানিসম্পদমন্ত্রী দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কমিটি গঠন সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম খান, সম্পাদক মোহাম্মদ শাহিন ভূঁইয়া চেক জালিয়াতির মামলায় জামালপুরে জামায়াত নেতা গ্রেফতার উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা