BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

বিটিসি স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে অধীর আগ্রহ নিয়ে ম্যাচটা দেখছিল। যদি কিছু একটা হয়ে যায়! তবে শেষমেশ সেই ‘কিছু একটা’ আর হয়নি। সেটা হতে হলে পাকিস্তানকে জিততে হতো শ্রীলঙ্কার বিপক্ষে, তবে শেষ ওভারে ১০ রানের সমীকরণ স্বাগতিকদের মেলাতে দেয়নি লঙ্কানরা। আর তাতেই ৬ রানের জয় নিয়ে নিজেরা সমীকরণ মিলিয়ে চলে যায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৪ রান। কামিল মিশারা ৪৮ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কুশল মেন্ডিস করেন ২৩ বলে ৪০ রান।

জানিথ লিয়ানাগে অপরাজিত থাকেন ২৪ রানে, আর অধিনায়ক দাসুন শানাকা যোগ করেন ১৭ রান। অতিরিক্ত ছিল ১৩। শুরুতে কয়েকটি দ্রুত উইকেট হারালেও পরের জুটিগুলো স্কোর স্থিতিশীল করে।

জবাবে ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান থেমে যায় ১৭৮ রানেই, ৭ উইকেটে। সালমান আগা সর্বোচ্চ ৬৩* রান করেন। তাকে সহায়তা করেন উসমান খান ৩৩ এবং মোহাম্মদ নাওয়াজ ২৭ রান করে।

আক্রমণাত্মক শুরু সত্ত্বেও পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারায়। ফলে লক্ষ্যের সাত রান আগে গিয়ে থেমে যেতে হয় স্বাগতিকদের। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার