BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

পশ্চিম তীর দখল করলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টাইম ম্যাগাজিনে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, যদি এমনটা ঘটে, তবে ইসরায়েল সমস্ত সমর্থন হারাবে।

আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন লঙ্ঘন করে ইসরায়েলের পার্লামেন্ট অধিকৃত পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে খসড়া আইন অনুমোদন দিয়েছে। আরব-উপসাগরীয় দেশগুলো এর তীব্র নিন্দা জানিয়েছে।

এমন প্রেক্ষাপটে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা ঘটবে না। এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোকে আমার কথা দিয়েছি। এখন তোমরা (ইসরায়েলিরা) তা করতে পারো না।’

পশ্চিম তীরের ইসরায়েলি দখলের পরিণতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘যদি তা ঘটে, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার সমস্ত সমর্থন হারাবে।’

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পশ্চিম তীর দখলের ইসরায়েলের প্রচেষ্টাকে ‘অত্যন্ত বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল’ বলে বর্ণনা করেছেন।

প্রসঙ্গত, ইসরায়েলি পার্লামেন্ট জানিয়েছে, তারা পশ্চিম তীরের দুটি বসতিতে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের বিষয়ে দুটি বিলের খসড়া পাস করেছে। ২৩ জুলাই পার্লামেন্ট একটি ঘোষণাপত্র গ্রহণ করে, যেখানে দেশটির সরকারকে পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। ১২০ জন আইনপ্রণেতার মধ্যে ৭১ জন ঘোষণার পক্ষে ভোট দেন এবং ১৩ জন ভোটদানে বিরত থাকেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উত্তেজনা বাড়িয়ে হরমুজ প্রণালীতে এবার সাবমেরিন মোতায়েন করল ইরান গাজায় ইসরায়েলি হামলায় নিহত তিন ফিলিস্তিনি, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা অবশেষে স্পেনে ভিড়ল হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী, প্রত্যাবাসন শুরু নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ বাহিনী গঠনের আদেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষণ করবে রাশিয়া : পুতিন তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমিই হবো ক্ষমতার একমাত্র কেন্দ্র : থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয় কৃষকের তিনটি হাঁস খেয়ে ফেলে অজগরটি, প্রায় ১৬ ফুট লম্বা বনে অবমুক্ত করা হয়েছে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সন্তানকে সঠিক পথে রাখা বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী