BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পলাশবাড়ীতে গাড়ির চাপায় নারী নিহত

পলাশবাড়ীতে গাড়ির চাপায় নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি: ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের ব্রাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় একটি দ্রুতগামী পরিবহন ওই নারীকে চাপা দিয়ে চলে গেলে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তার ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মশিউর রহমান বিটিসি নিউজকে জানান, একাধিক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। চুল দেখে ওই পথচারীকে নারী হিসেবে শনাক্ত করে তার পরিচয় বের করার চেষ্টা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান