BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পরতে হবে অস্বস্তিকর পোশাক, তাই শাহরুখকে ফিরিয়েছিলেন রাভিনা

পরতে হবে অস্বস্তিকর পোশাক, তাই শাহরুখকে ফিরিয়েছিলেন রাভিনা

বিটিসি বিনোদন ডেস্ক: শাহরুখ খানের আলোচিত সিনেমার একটি হল ‘ডর’ (১৯৯৩)। এই সিনেমায় বলিউড বাদশাহ জুটি বেঁধেছিলেন জুহি চাওলার সঙ্গে। ডর সিনেমার ‘তু হ্যা মেরি কিরাণ’ গান এখনো শ্রোতাদের মনে ঢেউ তোলে।

এই সিনেমায় কিরাণ চরিত্রে অভিনয় করে ভুয়সী প্রশংসা পেয়েছিলেন জুহি। কিন্তু আপনি জানেন কি, কিরাণ হওয়ার কথা ছিল রাভিনা ট্যান্ডনের?

সম্প্রতি এএনআই–এর পডকাস্টে হাজির হয়ে রাভিনা জানান, ‘ডর’–এর প্রস্তাব প্রথমে তার কাছেই এসেছিল।

রাভিনা বলেন, ‘এ ছবির প্রস্তাব প্রথমে আমার কাছেই এসেছিল। ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। কিছু জায়গায় এমন দৃশ্য ছিল—যেখানে হয়তো সাঁতারের পোশাক পরতে হতো।

আমি তখনই বলেছিলাম, না, আমি সাঁতারের পোশাক পরব না। এমন কয়েকটা দৃশ্য ছিল যেগুলোতে আমি একটু অস্বস্তিতে ছিলাম।’

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘আমি অহংকারী ছিলাম না, কিন্তু নিজের সীমারেখা নিয়ে খুব সচেতন ছিলাম। তাই অনেকে আমাকে অন্য রকম ভাবত।’

যদিও ‘ডর’–এ অভিনয় করা হয়নি, রাভিনা ট্যান্ডন পরবর্তী সময়ে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন নানা জনপ্রিয় ছবির মাধ্যমে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের প্রাণঘাতী শাহেদ ড্রোন ঠেকানো কেন কঠিন? ইরানের পাল্টা জবাবে ১৩ মার্কিন সেনা নিহত, আহত-২০০ বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয় : ট্রাম্প লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা বেইজিং সফরের আগে হরমুজ প্রণালি ইস্যুতে চীনের কাছে ট্রাম্পের শর্ত ইসরায়েলের পরমাণু অস্ত্র প্রকল্পে গোপনে অর্থায়ন করেছিল জার্মানি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতের আহ্বান ফ্রান্সের বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু সাংবাদিক উন্নয়ন পরিষদের (JDC) সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি