বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় আসন্ন পবিত্র রমজান মাসে দিনের বেলা হোটেল, রেস্তারাঁ বন্ধসহ সকল প্রকার বেহায়া ও বেহালাপনা পরিহারের আহব্বান জানিয়ে বুধবার বিকালে এক র্যালি উপজেলা সদর ভবানীগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ বাগমারা শাখার উদ্যোগে আয়োজিত র্যালিতে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মীসহ সাধারণ মুসল্লী যোগ দেয়।
ব্যানার ও ফেষ্টুন নিয়ে মুসল্লীরা পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহলেহাদীছ যুবসংঘ বাগমারা পূর্ব শাখার সভাপতি আঃ সামাদ, সাংগগঠনিক সম্পাদক, মাওলানা জাহাঙ্গীর আলম, আহলেহাদীছ নেতা মেহেদী হাসান, মাওঃ আইনুল হক, আব্দুল মুমীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে বাগমারা উপজেলা ছাত্রশিেিরর উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভায় মিলিত হয়। এ সময় সাধারণ মুসল্লীরা ওই র্যালিতে যোগ দেন।
র্যালিতে তালে তালে মুসল্লীরা বলতে থাকেন- রমজানে দিনে খাবার হোটের বন্ধ থাকবে, প্রকাশ্যে দিনে বিড়ি-সিগারেট খাওয়া বন্ধ থাকবে, বেহায়া ও বেহালাপনা বন্ধ হোক, রোজায় নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে, নিয়মিতান্ত্রিক ভাবে প্রশাসনের বাজার মনিটরিং করতে হবে।
এ ছাড়া বড় অক্ষরে ব্যানারে লেখা ছিল- রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন। ব্যবসায়ে প্রতারণা এবং এবং মাপ ও ওজন কম দেওয়া থেকে বিরত থাকুন। অন্য মাসের তুলনায় এ মাসে কম লাভ করুন।
অপর দিকে বাগমারাবাসীসহ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী।
তিনি এক বিবৃতিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগমারাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর মাঝে এসেছে পবিত্র মাহে রমজান।
সিয়াম সাধনা ও সংযম পালনের মাধ্যমে যেন রমজান মাস সবাই অতিবাহিত করি।
পবিত্র মাহে রমজানে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেনী মানুষের প্রতি সহনশীল ও সোহাদ্যবোধ বজায় রাখার আহবান জানিয়েছেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















