BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পদ্মা সেতু পার হতেই উল্টে গেলো যাত্রীবাহী বাস, আহত-১৫

পদ্মা সেতু পার হতেই উল্টে গেলো যাত্রীবাহী বাস, আহত-১৫

মাদারীপুর প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে শরীয়তপুরের জাজিরা সীমান্ত এলাকার পদ্মা সেতুর দক্ষিণ থানার সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা বাসটি পদ্মা সেতু পার হওয়ার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এবং একপর্যায়ে উল্টে যায়।

পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে। তাদের চিকিৎসার জন্য শিবচর ও পাঁচ্চরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাদারীপুর প্রতিনিধি মো. এস আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ