BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পত্নীতলায় খড়িবাহী ট্রাকচাপায় প্রাণ গেল মা–মেয়ের

পত্নীতলায় খড়িবাহী ট্রাকচাপায় প্রাণ গেল মা–মেয়ের

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় খড়িবাহী ট্রাকচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা সদর নজিপুর পৌরসভার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাদিজা (২৭) ও তার আট বছর বয়সী মেয়ে ফাতেমা জান্নাত। তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ সময় মোটরসাইকেলচালক খাদিজার স্বামী কাউসার (৩৪) গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউসার তার স্ত্রী খাদিজা ও তাদের কন্যাকে নিয়ে নজিপুর থেকে মোটরসাইকেলে নিজ গ্রামে ফিরছিলেন। পথে সাপাহার সড়ক থেকে খড়িবাহী একটি ট্রাক নজিপুর চারমাথার দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে খাদিজা ও তার শিশু কন্যা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ফলে নজিপুর থেকে সাপাহার, ধামইরহাট, বদলগাছী ও নওগাঁর সঙ্গে সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে গেছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার