BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড় খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে আবেদন করেও মিলছেনা তথ্য

পঞ্চগড় খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে আবেদন করেও মিলছেনা তথ্য

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেও মিলছেনা কোন তথ্য। এনিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তথ্য না দিয়ে অসহযোগিতার অভিযোগ উঠেছে, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অন্তরা মল্লিকের বিরুদ্ধে। এছাড়া এ কর্মকর্তার বিরুদ্ধে অফিস ফাঁকিরও অভিযোগ রয়েছে।

জানা যায়, স্থানীয় সংবাদকর্মী সাইদুজ্জামান ও সম্রাট হোসাইন পৃথক পৃথকভাবে চলতি অর্থ বছরে ধান, চাল ক্রয় ও গুদামঘর নির্মাণ বিষয়ের তথ্য চেয়ে গত মাসে কর্মকর্তা বরাবর আবেদন করেন।

কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রক এক চিঠিতে তথ্য সংরক্ষণ নাই এবং সংশ্লিষ্ট উপজেলা থেকে তথ্য সংগ্রহ করতে বলেন।

রোববার ডাকযোগের মাধ্যমে এ সংক্রান্ত চিঠি পৌঁছে সংবাদকর্মীর কাছে।

তথ্য না পাওয়ায়, রংপুর আঞ্চলিক কার্যালয়ে আবেদন করবেন ভুক্তভোগীরা। এরপরও তথ্য না পেলে প্রধান তথ্য কমিশনার বরাবর অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তারা।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিকের মুঠোফোনে বার বার কল করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল