BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি: “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১ টায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ আয়োজন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মোঃসায়েমুজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, শইমী ইমতিয়াজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.মাহবুব রহমান সুমন, দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক জহিরুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভায় পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায়, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা অংশ নেয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গ দেবে না ন্যাটো পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি হরমুজে মার্কিন অবরোধ শুরু, ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের উপকূল থেকে ২০০ কিমি দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ইউক্রেনে পূর্ণমাত্রার হামলার ঘোষণা পুতিনের ইরানে ফের হামলা করলে আবারও হারবে যুক্তরাষ্ট্র— তেহরানবাসীর বার্তা আইআরজিসির হুঁশিয়ারি: ইরানের বন্দর হুমকিতে পড়লে মধ্যপ্রাচ্যের কোনো বন্দরই নিরাপদ থাকবে না হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সমর্থন দেবে না ব্রিটেন : স্টারমার মার্কিন নৌ-অবরোধের হুমকিকে ‘হাস্যকর’ বললেন ইরানের নৌবাহিনী প্রধান