BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাত শতাধিক রোগীর চিকিৎসা

পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাত শতাধিক রোগীর চিকিৎসা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে সাত শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। সদর উপজেলার ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে বিভিন্ন বয়স ও পেশার সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নেন এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। দিনব্যাপী ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা নেন বলেও জানান আয়োজকরা।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেন, পঞ্চগড় সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মনোয়ার হোসেন, কনসালট্যান্ট (হৃদরোগ) ডা. এস এম মাহবুব উল আলম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তারিফুন্নবী প্রধান মুন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. কাজিরুল ইসলাম ফাইহান, গাইনিকোলজিস্ট ডা. মাহফুজা আক্তারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

চিকিৎসা নিতে আসা আব্দুল লতিফসহ একাধিক রোগী জানান,স্বল্প সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ হাতে পাওয়া তাদের জন্য বড় সুবিধা। এমন ক্যাম্প নিয়মিত হলে উপকৃত হয়।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুব উল আলম জানান, এ পর্যন্ত পঞ্চগড়ের তিন উপজেলায় চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি। গ্রামের অসহায় মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে পেরে আমরা খুশি। এখন পর্যন্ত প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছি। ভবিষ্যতে এই উদ্যোগের পরিসর আরও বিস্তৃত করতে চাই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতীক বরাদ্দের আগেই প্রচার: এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান আদালতে তলব আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ