BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা

পঞ্চগড়ে নির্বাচন আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো:সায়েমুজ্জামান, বিশেষ অতিথি পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো.মনজুরুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) মোহন মিনজি, কৃষি অফিসার আসাদুন্নবী প্রমূখ।

মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে প্রতিপালন নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কেন্দ্রের নিরাপত্তা জোরদার, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় আচরণবিধি বিষয়ে উপস্থাপনা করেন সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সুপ্ত করিম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সংসদে রাষ্ট্রপতির দেওয়া পূর্ণ ভাষণ সংসদে হাসিনা সরকারের শাসনকাল নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য বাগেরহাটে সড়কে ঝরল একই পরিবারের ৮ জনসহ ১২ প্রাণ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : সংসদে রাষ্ট্রপতি অ্যানথ্রাক্স আতঙ্ক: নাটোরের এক গ্রাম থেকে ৮ জনের নমুনা সংগ্রহ সিলেটে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিকস-শাড়িসহ আটক-৮ রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলার দাবি ইরানের আঞ্চলিক যুদ্ধ শিগগিরই ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি ইরান চায় যুদ্ধ দীর্ঘায়িত করতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল চায় সমাপ্তি