BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে মিছিল

পঞ্চগড়ে ধানের শীষের পক্ষে মিছিল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষে পঞ্চগড়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার নওফল জমিরের নেতৃত্ব মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে ১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, পঞ্চগড়ের মার্কা ধানের শীষ মার্কা, গণতন্ত্রের মার্কা ধানের শীষ মার্কা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয় এবং পঞ্চগড়ের আপামর জনসাধারণের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে পঞ্চগড়কে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।

মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতী দলের প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার