BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে জামায়াতের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে জামায়াতের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পঞ্চগড়ে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।র‌্যালিটির নেতৃত্ব দেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে জর্জকোর্ট সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে,শহরের চৌরঙ্গি মোড় যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় র‌্যালিটি।

সমাবেশে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা আমীর সফিউল আলম, শহর আমীর জয়নাল আবেদীন।

এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজয় র‌্যালিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল আরো শতাধিক পরিবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু