BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের উদ্যোগে পঞ্চগড়ে এক বর্ণাঢ্য বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে সরকারি কলেজ মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গিমোড় যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় মিছিলটি।

সমাবেশে বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির।

মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন। এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক,সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬ দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি, পানিবন্দি লাখো মানুষ গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প বোরকা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার মুখে লন্ডনের মেয়রপ্রার্থী ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প