পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড় জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মো: দেলদার রহমান দিলু। ৩১ মার্চ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, দপ্তর সেল সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব হিসেবে মো. আব্দুল লতিফ দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি ইন্তেকাল করায় পদে সৃষ্ট শূন্যতা পূরণ ও সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে মো .দেলদার রহমান দিলুকে পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদে পূর্ণকালীন দায়িত্ব প্রদান করা হলো।
জানা যায়, নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব বিসিকনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















