BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ

পঞ্চগড়ে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিয়োগ সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে সদর উপজেলার বঙ্গবন্ধু আলিম মাদ্রাসার (পূর্ব বাগান রাজমহল) অধ্যক্ষ মোজাম্মেল হকের বিরুদ্ধে।

অধ্যক্ষসহ আরো কয়েকজনের নিয়োগ সংক্রান্ত তথ্যের জন্য, তথ্য অধিকার আইনে স্থানীয় এক সংবাদকর্মী আবেদন করেন। কিন্তু সংবাদকর্মীকে এ ধরনের তথ্য দেওয়া যাবেনা বলে চিঠি দিয়ে উল্লেখ করেন অধ্যক্ষ।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, শিক্ষা মন্ত্রণায়লের নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ প্রার্থীর কোন নিকট আত্মীয়, নিয়োগ কমিটিতে থাকতে পারবেনা। অথচ অধ্যক্ষকে তার আপন ভাই গভর্নিং বডির সভাপতি নিয়োগ দিয়েছেন।

এছাড়াও নিয়োগে লাখ লাখ টাকা ঘুষ আদায় করেছেন অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি তার ভাইয়েরা।

ফ্যাসিস্ট সরকারের মৎস্যজীবী লীগের পদ বাগিয়ে নিয়ে, এই অনিয়মকেই নিয়মে পরিনত করেছেন অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি। সরকার পতনের পর ছয়মাস নিখোঁজ থেকেও বেতন ভাতাদি উত্তোলন করেছেন অধ্যক্ষ।

সংবাদকর্মী বজলুর রহমান বলেন, অধ্যক্ষের নিয়োগটি তার ভাইয়ের হাতে নেওয়া। এজন্যই তথ্যটি দিচ্ছেনা অধ্যক্ষ। এছাড়াও তিনি নিয়োগ দিয়ে লাখ লাখ ঘুষ আদায় করেছেন। প্রায় ১০ বছর আগে প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে এখনো বিল করে আনেননি ওই শিক্ষকের।

এ বিষয়ে বঙ্গবন্ধু আলিম (রাজমহল পূর্ব বাগান) মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হককে, মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি কোন সাড়া দেননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার